চকরিয়ায় বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক “শিক্ষা বৈঠক কর্মসূচী” সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারী মাওলানা হেদায়ত উল্লাহ এবং চকরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন।
বৈঠকে “সংগঠন, আত্ম গঠন ও প্রশিক্ষণ” বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম।
বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হাসান ও বাইতুলমাল সম্পাদক মাওলানা নুরুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী নোমান। এর আগে মাওলানা নুরুল আলমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সরওয়ার উদ্দিনসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বৈঠকে বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে নেতাকর্মীদের আত্মগঠন ও সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নে নিয়মিত এ ধরনের শিক্ষা বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































